মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আবারও মেয়র নির্বাচন হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
এনিয়ে টানা দ্বিতীয়বার ও এবার নিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি। ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (২১ জুন) রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ১৯০ ভোট। অন্যদের মধ্যে লাঙল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন ১০ হাজার ২৭২,হাতপাখার মুরশিদ আলম ১৩ হাজার ৪৮৪ এবং গোলাপফুল প্রতীকের প্রার্থী লতিফ আনোয়ার ১১ হাজার ৭১৩ ভোট পেয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলে ভোটগ্রহণ।
রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এদের মধ্যে এক লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ ভোটার। নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন। আর ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
নির্বাচনে মেয়র পদে চারজন, ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১১ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন,জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন,ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম এবং জাকের পার্টির লতিফ আনোয়ার। বরিশাল সিটি নির্বাচনে দলের মেয়রপ্রার্থীর ওপর হামলার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার ...
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
সব মন্তব্য
No Comments