জাবি প্রতিনিধি: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করা নিয়ে হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শুক্রবার (০৭ জুন) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজ শাওলী বলেন, ৫৬ শতাংশ কোটায় আসলে মেধার অবমূল্যায়ন করা হয়। কোটার ব্যবহার আসলে আমাদের বুঝতে হবে। কোটা সাধারণত দেওয়া হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। কিন্তু আমাদের দেশে ৫৬ শতাংশ কোটা দেওয়া হয়েছে যা অযৌক্তিক। আমরা চাই কোটা প্রথা বিলুপ্তি করে যোগ্য ও মেধাবীদের দিয়ে দেশ পরিচালিত হোক।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী শেখ হাফিজুর রহমান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় বৈষম্যমূলক আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমারা আন্দোলন করেই যাবো।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, এই কোটা ব্যবস্থর মাধ্যমে নির্দিষ্ট একটি গোষ্ঠী তাদের সুবিধা নিশ্চিতের পায়তারা করছে।যা বাস্তবায়িত হলে প্রকৃত মেধাবীরা সুবিধা বঞ্চিত হবেন। আমাদের মুক্তিযোদ্ধাদের কেউ কোন সুবিধা পাবার জন্য যুদ্ধ করেনি, তারা মুক্তির জন্য যুদ্ধ করেছে।মুক্তিযোদ্ধারা কখনো হারেনা আমরাও আমাদের যুদ্ধে বিজয় ছিনিয়ে আনবো। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments