ডেস্ক রিপোর্ট: প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং টেকসই উন্নয়নে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলন (পরিজা)’। পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহানকে সভাপতি ও পরিবেশবাদী পত্রিকা পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) পরিজা'র সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজের বিভিন্ন পেশার বিশেষ করে পরিবেশ আন্দোলন কর্মী, সমাজকর্মী, শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী, সাংবাদিক এবং সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে আলোচনার মধ্য দিয়ে পহেলা ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে ‘পরিজা’।
‘পরিজা’র উদ্দেশ্য সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমিত আয়তনের জনবহুল এদেশে প্রাকৃতিক সম্পদের উপর চাপ প্রতিনিয়ত বাড়ছে। বিপুল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে গৃহীত কার্যক্রম পরিবেশের বিভিন্ন উপাদান-সাগর, নদী, খাল, বিল, ভূগর্ভস্থ পানি, কৃষি ভূমি, পাহাড়, বনাঞ্চল, বায়ুকে দূষিত করে চলেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। জলবায়ু পরিবর্তনের গতি প্রকৃতি বিজ্ঞানীদের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণিত করে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যার ফলশ্রুতিতে অন্যতম ক্ষতিগ্রস্থ দেশ বাংলাদেশসহ সারা বিশ্ব আজ হুকির সম্মুখীন। পরিজা এসকল পরিস্থিতিকে ধারণ করে একটি কার্যকর পরিবেশ আন্দোলন গড়ে তুলতে বদ্ধপরিকর। আগামী দিনে এদেশের সকল সচেতন মানুষকে সঙ্গে নিয়ে একটি কার্যকর পরিবেশ আন্দোলন গড়ে তোলাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments