ডেস্ক রিপোর্ট: আশুলিয়ায় অবস্থিত নাসা গ্রুপের শ্রমিকদের উপর হামলা ও মিথ্যা মামলায় গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক তফাজ্জল হোসেন, সদস্য সচিব রাজু আহমেদ, জোটের অন্যতম নেতা মোশরেফা মিশু, এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আক্তার, মাহমুদ হোসেন, শামীম ঈমাম, মাসুদ রেজা, ফয়েজ হোসেন, আজ ২৬ সেপ্টেম্বর'২৫ এক যুক্ত বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, নাসা কারখানার শ্রমিকদের আগস্ট মাসের মজুরি এখনো বকেয়া রয়েছে। আইন অনুযায়ী ৭ কর্মদিবসের মধ্যে মজুরি পরিশোধের বাধ্য বাধকতা থাকলেও মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না নিয়ে বরং মজুরি পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামলে তাদের উপর পুলিশ ন্যাক্কারজনক হামলা চালায়। এ ঘটনায় নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ঘটনার মধ্য দিয়ে সরকার মালিকদের পক্ষে নগ্ন ভূমিকা নিয়ে শ্রমিকদের বিরুদ্ধে নিজ অবস্থানকে তুলে ধরেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের প্রশাসন শ্রমিকদের উপর ন্যাক্কারজনক হামলা করেই থামে নি বরং আন্দোলনরত শ্রমিকদের কয়েকজনকে মিথ্যা মামলায় গ্রেফতার করে। শ্রমিকদের গ্রেফতারের প্রেক্ষিতে পুলিশ প্রশাসন গ্রেফতারকৃত শ্রমিকদের সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতার বিষয় তুলে ধরে গ্রেফতারের বিষয়টিকে বৈধতা দেয়ার অপচেষ্টা করছে। নেতৃবৃন্দ বলেন, কোন নাগরিকের রাজনৈতিক পরিচয় যাই হোক, শ্রমিক হিসেবে তার মত প্রকাশের অধিকার রয়েছে। গ্রেফতারকৃত শ্রমিকরা কোন অযৌক্তিক দাবিতে আন্দোলন করেনি। মালিক নিয়ম অনুযায়ী মজুরি পরিশোধ না করে মালিকই শ্রমিক অসন্তোষ তৈরির মূল ইন্ধন যুগিয়েছে।
সরকার শ্রমিকদের মজুরি পরিশোধ ও অন্যান্য আইনগত বিষয়ে যৌক্তিক সমাধানে না যেয়ে দমন পীড়ন, মামলা- হামলা ও গ্রেফতারের তৎপরতা চালাচ্ছে। কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনী শ্রমিক হত্যার ঘটনাও সংঘটিত করছে। গত ২ সেপ্টেম্বর নীলফামারী ইপিজেড এ শ্রমিক হত্যার ঘটনা সারা দেশের মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি করে।
নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত শ্রমিকদের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি জানান।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments