বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ ১৮ এপ্রিল সোমবার দুপুরে প্রগতিশীল সংগঠনসমূহের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাগীব নাঈম এবং সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ জয়দীপ ভট্টাচার্য।
সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি সুনয়ন চাকমা,বিপ্লবী ছাত্র -যুব আন্দোলনের প্রচার সম্পাদক সোহবত শোভন, ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি দীপা মল্লিক, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসদের সভাপতি রাকিবুল রনি।
বক্তারা বলেন,“ সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় ‘আত্মহত্যা’ করেন। তিনি ছিলেন ড.এম এ রশীদ হলের শিক্ষার্থী। হলে আবাসন সংকটের জন্য তাকে মেসে থাকতে হতো। বাইরে থাকার খরচ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যায্য ফি মেটাতে তাকে আর্থিক সংকটে পড়তে হয়। আবাসিক হলে ভর্তি ফি এবং সিট বরাদ্দ বাবদ ৬,৬৭৫ টাকা বকেয়া ছিলো।এভাবে অন্যায্য এবং নামে -বেনামে আরোপিত ফি'র বোঝা সইতে না পেরে সে ‘আত্মহত্যা’ করে। এটা নিছক আত্মহত্যা হয়। অন্তু রায় রাষ্ট্রের অবহেলা এবং অন্যায় ব্যবস্থার বলি।এটা প্রাতিষ্ঠানিক হত্যাকান্ড।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments