সঞ্জীব রায়: বিশ্বে করোনায় আক্রান্ত ৪০ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে। বিশ্বে মৃত্যু ৫৭ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে । সুস্থতা ৩২ কোটি ২১ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর মিছিলে এখনও শীর্ষে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ৯ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মৃত্যু ৬ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে।
ইউরোপসহ বিভিন্ন দেশে দেশে ভাইরাসের ধরন পরিবর্তন করে আরো শক্তিশালী হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে । অনেক দেশেই লকডাউন অব্যাহত রয়েছে।
দক্ষিণ এশিয়া দেশ ভারত ও বাংলাদেশে সংক্রামণ বেড়েই চলছে। ভারতে মৃত্যু ৫ লাখ ৬ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশে মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মৃত্যু সাড়ে ২৮ হাজার ছাড়িয়েছে।
চীনের উহান রাজ্যে গত ২০১৯ সালের ডিসেম্বরে এই ভাইরাসটির সংক্রমণ শুরু হয়। তারপর একে একে ছড়িয়ে বিশ্বের ১১৯ টি দেশ ও অঞ্চলে। ইতিমধ্যে ভাইরাস সংক্রমণ রোধে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, চীন, ভারত,বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে প্রতিরোধক টিকা দেওয়া অব্যাহত রয়েছে ।
বিশ্বে আজকে পর্যন্ত আক্রান্ত ৪০ কোটি ২৫ লাখ ১১ হাজার ৯২৮ জন । সারাবিশ্বে মৃত্যু ৫৭ লাখ ৮৭ হাজার ৭৪ জন । সুস্থ হয়েছে ৩২ কোটি ২১ লাখ ৬৪ হাজার ১৫১ জন । উৎপত্তি দেশ চীনে স্কুল খুলে দেওয়ায় ফের সংক্রামন দেখা দিয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৯ লাখ ৩২ হাজার ৫৬১ জন । ব্রাজিলে মৃত্যু ৬ লাখ ৩৫ হাজার ১৮৯ জন। ভারতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬ হাজার ৫৪৯ জন জন। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু ২৮ হাজার ৭০৩ জন।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments