বিলে সই করলেন গভর্নর নিউসম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম ২৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত অ্যাসেম্বলি বিল ২০১৭ (এবি ২০১৭) তে অনুমোদন দিয়েছেন। একই দিন বিলটি স্টেট সেক্রেটারির দপ্তরে নথিভুক্ত করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলি ও সৌদি গেজেট জানিয়েছে, নতুন আইনের ফলে মুসলিম কর্মীরা বিদ্যমান ছুটির সুবিধা ব্যবহার করে ঈদ পালনের সুযোগ পাবেন।
আইন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার যোগ্য অঙ্গরাজ্য কর্মী এবং স্কুল কর্মীরা ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালনের জন্য সর্বোচ্চ আট ঘণ্টা পর্যন্ত ভ্যাকেশন, বার্ষিক ছুটি, কমপেনসেটিং টাইম অফ বা ব্যক্তিগত ছুটির ক্রেডিট ব্যবহার করতে পারবেন। এর অর্থ এই নয় যে ক্যালিফোর্নিয়ার সব কর্মী নতুন করে দুই দিন বেতনসহ ছুটি পাবেন। বিলটিতে ঈদের দুটি উৎসবকে অঙ্গরাজ্যের ছুটির তালিকায় রাখা হলেও বিচারিক ছুটির তালিকায় রাখা হয়নি। এছাড়া স্থানীয়ভাবে আলোচনা সাপেক্ষে কে-১২ স্কুল এবং কমিউনিটি কলেজগুলো ঈদের দিন বন্ধ রাখার অনুমতিও দেওয়া হয়েছে আইনে।
বিলটির উদ্যোক্তা অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি বলেছেন, ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ও প্রাণবন্ত মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থল এবং তাদের ঐতিহ্যের স্বীকৃতি ও সম্মান প্রাপ্য। তাঁর এই বক্তব্য উদ্ধৃত করেছে সিয়াসাত ডটকম। বিলটি যৌথভাবে স্পনসর করেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের ক্যালিফোর্নিয়া শাখা (সিএআইআর-সিএ), মুসলিম ইমপ্যাক্ট কাউন্সিল এবং ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স।
সিএআইআর-সিএ নতুন আইনকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আইন রাজ্যের ১০ লাখের বেশি মুসলিম বাসিন্দার দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান করবে, যারা প্রায়শই ধর্ম পালন এবং স্কুল বা কর্মক্ষেত্রে উপস্থিতির মধ্যে একটি বেছে নিতে বাধ্য হতেন। সংগঠনটির সিইও হুসাম আয়লুশ বলেন, দীর্ঘদিন ধরে মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের তাদের বিশ্বাসের জন্য অপরিহার্য পালন এবং একাডেমিক বা পেশাগত দায়িত্বের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এবি ২০১৭ সেই কাঠামোগত বাধা দূর করবে। সিএআইআর-সিএর মতে, ক্রমবর্ধমান বৈরিতার মুখে এই স্বীকৃতি ক্যালিফোর্নিয়া মুসলিম সম্প্রদায়ের পাশে থাকার একটি শক্তিশালী বার্তা।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments