পিরোজপুর অফিস : পিরোজপুর সরকারি মহিলা কলেজের হোস্টেলের পেছনে এসে দুই ব্যক্তি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশালীন ভঙ্গি করেছে, এমন অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কলেজ সংশ্লিষ্ট সূত্র। হোস্টেলে অবস্থানরত কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, দুই ব্যক্তি হোস্টেলের পেছনে এসে অশোভন আচরণ করছিল। এসময় তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং ঘটনাস্থল থেকে হেলাল বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির পরিচয় সম্পর্কে স্থানীয়রা জানান, হেলাল বিশ্বাস (২৯) সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি রনি নামের এক যুবক বলে উল্লেখ করা হলেও পুলিশ তাকে ঘটনাস্থলে পায়নি। পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম বলেন, এর আগেও এমন পরিস্থিতিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক রয়েছি। যারা এ ধরনের অপরাধমূলক আচরণে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পদ্মা নদী থেকে অবাঁধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব ...
সব মন্তব্য
No Comments