আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুর শহরের খোঅয়ারপাড় শাপলা চত্বর মোড়ে ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে যমুনা বাস সার্ভিস ঢাকা মেট্টো নং-ব-১৫-০৬১৪ বাসটি ব্যাটারী চালিত একটি অটো রিক্সাকে চাপা দিলে মো. মজনু মিয়া (৫৫) নামে অটো চালক নিহত হয়েছেন।
নিহত অটো চালক মো. মজনু মিয়া সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমড়ী গ্রামের মৃত. আঃ আউয়ালের ছেলে। এঘটনায় আহত হয়েছেন অটো যাত্রী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাশবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী জবেদা বেগম (৫৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় বুধবার সকালে অটো চালক মো. মজনু মিয়া তার অটোবাইকে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার সময় সম্মুখ দিক থেকে আসা দ্রুতগামী বাসটি ওই অটোবাইকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই অটো চালক মো. মজনু মিয়া নিহত হন এবং সেই সাথে যাত্রী জবেদা বেগম আহত হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাইম, উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত অটো চালক মো. মজনু মিয়ার লাশ উদ্ধার করে এবং আহত জবেদা বেগমকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনার পর ঘাতক বাসটির চালক পালিয়ে যায়।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments