ভেনেজুয়েলার তেলে উঠে এসেছে যুদ্ধের খরচের ২৫ গুণ
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং তারা সেটা জানে। খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে ইউএস কোস্ট গার্ড একাডেমির স্নাতক সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র দিতে দেব না। এটা খুব সহজ। তারা পারমাণবিক অস্ত্র পাবে না এবং তারা এতটাই চুক্তি করতে চায়’।
ট্রাম্প জানান, ইরান ও ভেনেজুয়েলায় হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কীভাবে দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? মন্দ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে, ইরানের যুদ্ধে যে খরচ হয়েছে, তার প্রায় ২৫ গুণ উঠে এসেছে’। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষের কাছ থেকে বাজারদরে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের নিষেধাজ্ঞাভুক্ত তেল পাবে এবং এর অর্থ তার নিয়ন্ত্রণে থাকবে। বর্তমান তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৫৬ ডলার ধরলে এই লেনদেনের মূল্য ২৮০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে বড় সামরিক অভিযান চালাচ্ছে। এর লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌবাহিনী ধ্বংস করা এবং পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী নেই, বিমানবাহিনী ধ্বংসস্তূপে এবং অনেক নেতা নিহত হয়েছেন। একই সঙ্গে তিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সদস্যদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে বলেন, অস্ত্র নামিয়ে রাখলে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, নইলে মৃত্যু নিশ্চিত।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট জানিয়েছেন, ইরানে যুদ্ধের খরচ এ পর্যন্ত ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই খরচের মধ্যে গোলাবারুদ, সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপন এবং পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত। বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।
এদিকে অর্থনৈতিক চাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক হুমকির চেয়ে মার্কিনিদের আর্থিক পরিস্থিতি তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, ‘আমি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবি না। আমি কারো কথাই ভাবি না’। যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। গ্যাসের দাম তিন মাসে ৫০ শতাংশ বেড়েছে এবং ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৯ ডলার ছাড়িয়েছে। ট্রাম্প অবশ্য বলেন, তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ আয় করে, কিন্তু ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা তার কাছে আরও গুরুত্বপূর্ণ।
ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণে নিয়েছে এবং এই তেল সরাসরি যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের শোধনাগারগুলোতে যাবে। তিনি দাবি করেন, মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করা হয়েছে। এই তেল সরবরাহের ফলে বিশ্ববাজারে উদ্বৃত্ত আরও বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তি করতে চায় কিন্তু তারা এখনো ‘আমরা কখনো পারমাণবিক অস্ত্র রাখব না’—এই গোপন কথাগুলো বলেনি। তিনি কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী, তবে প্রয়োজন হলে ইরানের ওপর আরও কঠোর আঘাত হানার হুঁশিয়ারি দেন।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘কিল লিস্টে’ তিনি এক নম্বরে আছেন এবং যেকোনো সময় প্রাণ হারাতে পারেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট ...
সব মন্তব্য
No Comments