মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড় পাল্লা গ্রামে পিতার বিরুদ্ধে নিজের কন্যাকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত পিতা মোস্তফা মোল্লা (৫০), তার বাড়ি সদরপুর উপজেলার বাকপুরা গ্রামে।
ভুক্তভোগী কিশোরীর নাম সাথী আক্তার, (১৭)। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি সে তার পিতার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়।গত ২৭.০৩.২৫ আনুমানিক দুপুর ৩ টার দিকে আমাকে বাড়িতে একা পেয়ে আমার বাবা আমার সাথে খারাপ কাজ করেন।পরে আমি বিষয়টি আমার মাকে জানাই। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
রোববার (৬ এপ্রিল ২০২৫) রাতে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মোস্তফা মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, “অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্তকে থানা হেফাজতে নিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
সব মন্তব্য
No Comments