রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে এ পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বিভিন্ন দলের ৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতিকের প্রার্থী উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস তার দলের নেতা-কর্মী ও ভক্ত-অনুরাগীদের নিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারি রির্টানিং অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে সোমবার সকালে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুই বারের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস’র পক্ষে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনসহ নেতৃবৃন্দ উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওইদিন সকালে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের প্রার্থী মোঃ স্বপন মৃধা (মাহামুদ) তার নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে উজিরপুর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,সোমবার এ আসনে তৃণমুল বিএনপির সোনালী আশ প্রতিকের প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments