বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শাহরিয়ার সাম্য হত্যাকারীদের বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে অবস্থান নিয়েছে ঢাবি শিক্ষার্থীরা। এসময় খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার ( ১৭ মে ) দুপুরে রাজধানীর শাহবাগ থানার সামনে ঘেরাও কর্মসুচি থেকে অবস্থান শুরু করেছে।
এরআগে সংগঠনের কর্মী হত্যার প্রতিবাদে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল। বৃহস্পতিবার ( ১৫ মে ) অবস্থান সমাবেশ থেকে এ কর্মসূচি দেওয়া হয়।
এই কর্মসূচিতে সংহতি জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন অবস্থান কর্মসুচি ও সমাবেশ করেছেন।
১৩ মে দিবাগত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্দ্যানে মুক্ত মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এফ রহমার হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫) ধারোলো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।
নিহত সাম্য ঢাকি বিশ্ববিদ্যিলয়ের আইআর ডিপার্টমেনাটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি এফ রহমান হলের ২২২ নম্বর রুমে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জরে উল্লাপাড়া।
সাম্য ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সাম্য রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্দ্যানে মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায় সাম্যকে ধারোলো অস্ত্র দিয়ে ডান পালের রানে আঘাত করে পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments