স্টাফ রিপোর্টার: যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ যোগ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তবে সমাবেশে নিজের উপস্থিতির জানান দেওয়ার মতো কোনো ফটোসেশন করেননি তিনি। এমন কি নিজের সমর্থকদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড দিতে নিষেধ করেছেন সম্রাট। শুক্রবার সকালেই সমাবেশস্থলে আসেন তিনি। পরে জুমার নামাজের পর সমাবেশস্থলে প্রবেশ করেন সম্রাট।
গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, ইসমাইল চৌধুরী সম্রাট জুমার নামাজের পর প্রধানমন্ত্রী সমাবেশে আসার আগেই মন্দির গেট দিয়ে প্রবেশ করেন। তিনি যুবলীগ দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে অবস্থা করছেন। দক্ষিণ যুবলীগের এক নেতা জানান, সকালের দিকে মন্দির গেট দিয়ে প্রবেশ করেছেন সম্রাট। এছাড়া সমাবেশে প্রবেশ করার যে কয়টি গেট রাখা হয়েছে, তার মধ্যে শুধু মন্দির গেটে সম্রাটের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। নিজের সমর্থক ও কর্মীদের লাল-ট্রি শার্ট উপহারের মাধ্যমে ‘যুব সমাবেশ’ বিশাল শোডাউন দিয়েছেন এবং কথা রেখেছেন। তবে নিজের উপস্থিতির জানান দেননি ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এরআগে যুব সমাবেশ সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগরের নেতাকর্মীদের মাঝে ট্রি-শার্ট, গেঞ্জি উপহার দিয়ে উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছেন তিনি। সমাবেশে আগত নেতাকর্মীরা বলছেন, ইসমাইল চৌধুরী সম্রাট সংগঠন থেকে বহিষ্কৃত হলেও ‘যুব সমাবেশ’ তার বিশাল কর্মী বাহিনীর উপস্থিতির মধ্যদিয়ে আবারও প্রমান করেছেন আওয়ামী লীগের রক্ত তার শরিরে এখনো বইছে। অতীতে ঢাকায় যেকোনো জনসমাবেশে তার নেতৃত্বে বিশাল শোডাউন দেখা গেছে। এবার হয়তো তিনি যুব মহাসমাবেশ সফলের লক্ষে বিশাল শোডাউন দিয়ে নিজের অবস্থানের জানান দিয়েছেন।একইসঙ্গে সোহরাওয়াদী উদ্যানের বেশিরভাগ জায়গা জুড়ে নিজের নাম দিয়ে টুপি-গেঞ্জি পরিহিত কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments