মুহাম্মদ সাইফুল্লাহ (সাভার) সংবাদদাতা : সারা দেশব্যাপী চলমান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’-এর অধীনে ফ্রিজ কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার জিতে নিয়েছেন সাভারের হেমায়েতপুরের ঝাউচর এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন।
আজ সোমবার (৫ মে) হেমায়েতপুরের ওয়ালটন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান আনুষ্ঠানিকভাবে আনোয়ার হোসেনের হাতে এই ক্যাশ ভাউচার তুলে দেন। এই অনুষ্ঠানে হেমায়েতপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার আব্দুল হাই উপস্থিত ছিলেন।
পুরস্কারের ক্যাশ ভাউচার পেয়ে উচ্ছ্বসিত হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আনোয়ার হোসেন ও তার পরিবার। প্রাপ্ত ভাউচারের বিপরীতে ওয়ালটন শোরুম থেকে তিনি আরেকটি ফ্রিজ,একটি এসি, বেশ কয়েকটি ফ্যানসহ প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কিনেছেন।
উল্লেখ্য, আগামী ঈদ উল আজহা পর্যন্ত ক্রেতাদের জন্য আকর্ষণীয় সুবিধা নিয়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ পরিচালনা করছে ওয়ালটন। এই ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার।
এরই আওতায় গত ২০ এপ্রিল হেমায়েতপুর ওয়ালটন প্লাজা থেকে একটি ফ্রিজ কেনেন আনোয়ার হোসেন। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নম্বর এবং ফ্রিজের মডেল নম্বর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। অতঃপর ওয়ালটনের কাছ থেকে একটি ম্যাসেজ যায় তার ফোনে। জানতে পারেন ওয়ালটন ফ্রিজ কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন তিনি। পুরস্কারপ্রাপ্ত আনোয়ার হোসেন বলেন,‘ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া এক লাখ টাকার ক্যাশ ভাউচার দিয়ে এসি, ফ্রিজ, ফ্যানসহ আরও অনেক ইলেকট্রনিকস পণ্য কিনেছি। ওয়ালটনের একটি ফ্রিজ কেনার সুবাদে আমার ঘরের প্রয়োজনীয় অনেক ইলেকট্রনিকস পণ্যের চাহিদা পূরণ হয়ে গেছে। এতে আমি ও আমার পরিবার খুব খুশি। তিনি এ সময় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আব্দুল হক (৫০) খুন এর ঘটনায় মামলার প্রধান আসামী প্রবাসী ভাতিজা আব্দুস সালাম (৩৯) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ টিম। তিনি ল ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে আপন দুই ভাই। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিষ্পাপ দুই শিশুর এমন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় ...
সব মন্তব্য
No Comments