নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০ মার্চ) ঢাকার উত্তরায় অবস্থিত স্নেক্সি রেস্টুরেন্টে বিভাগটির প্রায় সকল ব্যাচের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।পরবর্তী উপস্থিত সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়।
সিএসটিই অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আদনান আহমেদ হাসান বলেন, আমাদের নতুন কমিটির দায়িত্ব গ্রহনের পর এটি আমাদের প্রথম প্রোগ্রাম ছিলো। সকলের সহযোগীতায় ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে।সবার ঐকান্তিক প্রচেষ্টার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সাধারণ সম্পাদক আহাদ রনি বলেন, আজকের ইফতার মাহফিলের মাধ্যমে ঢাকার বুকে নোবিপ্রবির সিএসটিয়ানদের এক অন্যরকম মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেলো। এখানে সিএসটিইর প্রথম ব্যাচ থেকে শুরু করে আঠারোতম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সব ব্যাচের অংশগ্রহণ ইফতার মাহফিলকে আরো প্রাণবন্ত করে তুলেছিলো।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments