রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-২( বানারীপাড়া-উজিরপুর) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কান্ডারী হওয়ার অভিপ্রায়ে রেকর্ডসংখ্যক ১৯ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিন পর্যন্ত মোট ১৯ জন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থী তাদের অনুসারী নেতা-কর্মীদের নিয়ে উৎসবমূখর পরিবেশে দলীয় মনোনয়ন পত্র জমা দেন।
এরা হলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম ,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা,বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, শেরে বাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও বিটিভির সাংবাদিক সুজন হালদার, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য ,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সন্যামত, ইদ্রিস মোল্লা ও আব্দুল হক।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments