ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। আজ মঙ্গলবার থেকে এই ছুটি কার্যকর হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।
ঈদকে কেন্দ্র করে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায়ও আনা হয়েছে বিশেষ ব্যবস্থা। মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকেই পুনরায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল শুরু হবে।
সোমবার (১৬ মার্চ) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের সুবিধা বিবেচনায় রেখে ঈদের ছুটির সময়সূচি আগেই নির্ধারণ করা হয়েছে, যাতে যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি না হয়।
এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ বিবেচনায় নিয়ে এবং পবিত্র শবে কদরের ছুটি যুক্ত হওয়ায় এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।
ঈদ সামনে রেখে রাজধানীসহ সারাদেশে বাড়ি ফেরার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। ফলে সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments