নাটোর প্রতিনিধি: নাটোরে সর্বদলীয় ছাত্রসংগঠনের ঐক্য নাটোর স্বার্থ রক্ষা কমিটির আত্মপ্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে শহরের কানাইখালীস্থ সংগঠনটির কার্যালয়ে আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সংগঠনটির কমিটিতে রাখা হয়। তবে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কাউকে কমিটিতে রাখা হয়নি।
অনুষ্ঠানে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে ৫২ সদস্যের আংশিক আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে নাটোর স্বার্থ রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, সম্প্রীতি-ঐক্য-শৃঙ্খলা মূলনীতিকে ধারণ করে 'কারো সাথে সংঘাত নয়, ভালো উদ্যোগের সাথে আমরা’ স্লোগানে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। নাটোর স্বার্থ রক্ষা কমিটি হচ্ছে সাম্য, মর্যাদা নিশ্চিত করে আগামীর সুন্দর, মানবিক, বাসযোগ্য নাটোর জেলা বিনির্মাণের লক্ষ্যে সকল দল, মত, ধর্ম, বর্ণ এবং শ্রেণিপেশার একত্রিত জোট। এটি হবে যুব নেতৃত্বাধীন সংগঠন।
তিনি আরো জানান, সুন্দর, মানবিক, বাসযোগ্য নাটোর জেলা বিনির্মাণে যা করণীয় সেসব বিষয়ে এডভোকেসী, আলোচনা ইত্যাদির ভিত্তিতে সুশীল সমাজকে সাথে নিয়ে আমাদের কার্যক্রম পরিচালিত হবে। পার্শ্ববর্তী জেলাগুলোর তুলনায় আমরা কোন বিষয়গুলোতে পিছিয়ে আছি, সেসব চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করে নাটোরবাসীর প্রাপ্যতা নিশ্চিত করতে নাটোর স্বার্থ রক্ষা কমিটি কার্যকর শক্তি এবং প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে।
সংগঠনটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াস জানান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে একত্রিত করার মাধ্যমে নাটোরের প্রয়োজনে আমরা যেকোনো দাবি আদায়ে ঐক্যবদ্ধ রয়েছি। ইতিপূর্বে আমরা বন্যার্তদের জন্য গণত্রাণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, গ্র্যাফিটি অঙ্কন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি।
১৭টি উপ-কমিটির মাধ্যমে উক্ত সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তারা।
উক্ত অনুষ্ঠানে সংগঠনটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াস, সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ সহ অন্যান্য সদস্যরা। এসময় অন্যান্যর মধ্যে এন এস কলেজ ছাত্রদলের আহবায়ক এস এম জুবায়ের হোসেন, নাটোর পৌর শিবিরের সাবেক সভাপতি মো. আল আমিন, ছাত্র অধিকার পরিষদ নাটোর জেলা সভাপতি ইফতেখার শাওন, ইসলামী ছাত্র আন্দোলন নাটোর সহ-সভাপতি জামিল উদ্দিন উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাব ...
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সব মন্তব্য
No Comments