ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ আশিকুর রহমান আশিক (৩০)।
সোমবার (৩ নভেম্বর) ডিএমপি উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া ) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এতথ্য নিচ্ছিত করেছেন।
তিনি জানান, রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ০২:১০ টায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কাভার্ড ভ্যানযোগে ফেনসিডিল নিয়ে কুমিল্লা জেলা হতে ঢাকায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করে। পরবর্তীতে দুপুর আনুমানিক ০২:১০ টায় আগত কাভার্ড ভ্যানটি উক্ত স্থানে পৌঁছালে গাড়ি থামানোর সিগন্যাল দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আশিককে গ্রেফতার ও কাভার্ড ভ্যানের পিছনের পাল্লা খুলে ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments