নূর ই আলম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একটি সমাজে ভারসাম্যহীন বিরাজ করে সেই সমাজে সহিংসতা ও অস্থিরতা বাড়ে। সমাজকে ভারসাম্যহীনতা থেকে রক্ষা করার উদ্দেশ্যই হচ্ছে যাকাত প্রদান করা।
রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্র জীবনের কর্তব্য হচ্ছে লেখাপড়া, সময়ানুবর্তিতা ও নিজ বিভাগকে নিয়ে সন্তুষ্ট বা খাপ খাওয়ানো। যখনই যাকাতের স্কলারশিপ নিয়ে নিজেরদের পড়াশোনায় মনোযোগী হয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত হতে পারবে তখন এ স্কলারশিপের স্বার্থকতা আসবে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে কুষ্টিয়া জোনের স্নাতক শিক্ষার্থীদের জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান এবং কার্যকর ই-মেইল লেখার সক্ষমতা বৃদ্ধির অধিবেশন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিজেডএম'র অপারেশন প্রধান কাজী আহমেদ ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং স্বাগত বক্তা হিসেবে অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, সিজেডএমের অতিথিবৃন্দ'সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জিনিয়াস বৃত্তি সুবিধা কুষ্টিয়া অঞ্চলে শুরু থেকে এপর্যন্ত ১২০০ এর অধিক শিক্ষার্থী এ সুবিধা পেয়েছেন। এতে শুধু ইবি ক্যাম্পাসের ৮৯৮ জন এ সুবিধা পেয়েছেন। বর্তমান কুষ্টিয়া অঞ্চলে এ সুবিধা পাচ্ছেন ৬০০ শিক্ষার্থী। যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থী পাচ্ছেন। এবং নব্য পুরস্কারপ্রাপ্ত ২০৩ জনের মধ্যে ১৭৩ জন হলেন ইবি শিক্ষার্থী।
অনুষ্ঠানে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের শাহাদাত হোসেন মেহেদী, অর্থনীতি বিভাগের (ইবি) শিক্ষার্থী অমিত কুমার, জিওগ্রাফিক বিভাগের (ইবি) শিক্ষার্থী বৃষ্টি দাস, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের (ইবি) শিক্ষার্থী ইসরাফিল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিবকে সিজেডএম জিনিয়াস স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments