সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) মৌসুমী খানম।
জানা যায়, গত ২৪ জুন ২০২৬ তারিখে পৌর ভবনের ৩য় তলার সভাকক্ষে অনুষ্ঠিত পৌরসভার প্রশাসকের সহায়তা কমিটির এক বিশেষ সভায় এই বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম পৌরসভা জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সর্বমোট ৫১ কোটি ১২ লক্ষ ৮৭ হাজার ৭৫৬ টাকা ১১ পয়সার প্রস্তাবিত খসড়া রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লক্ষ ৩৬ হাজার ৫৫২ টাকা। পৌরবাসীর উপর নতুন কোন কর বা হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি ছাড়াই এই জনবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। এবারের বাজেটে প্রধানত পৌরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি, দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, আলোকিত শহর বিনির্মাণ, ব্যাপক বৃক্ষরোপণ এবং রাস্তাঘাটের আধুনিক ও টেকসই উন্নয়নের ওপর বিশেষ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
বাজেট অধিবেশনে এবং সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী প্রশাসক মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, হিসাবরক্ষক মো. শরীফ উদ্দিন সোহাগ সহ পৌরসভার সকল বিভাগীয় ও শাখা প্রধানগণ।
পৌরসভার প্রশাসক মৌসুমী খানম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রস্তাবিত বাজেটের অর্থ সময়মতো বরাদ্দ পেলে আমরা পরিকল্পিত ব্যয়ের কাঙ্ক্ষিত সুফল প্রতিটি পৌরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। এই বাজেট জামালপুর পৌরসভার সার্বিক উন্নয়নকে আরও ত্বরান্বিত ও গতিশীল করবে।"
সংবাদ সম্মেলনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে পৌর শহরের বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেন এবং সমাধান করতে বলেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments