স্টাফ রিপোর্টার: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এসব কথায় বিরক্ত বা নিরাশ হবার কিছু নেই। যারা এমন করছে তারা অনেক তরুণ, আমাদের সন্তানের বয়সী। সময়ের সাথে তারা নিজেরাই বিঝতে পারবে কোথায় ভুল করেছে, আর তখন সেই ভুলের জন্য তাদের লজ্জিত হতে হবে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত 'অফিসার্স অ্যাড্রেস' অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তা, এছাড়া দেমের অন্যান্য সেনা স্থাপনা থেকেও কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হন।
সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি পেশাদার ও শৃঙ্খলাপূর্ণ বাহিনী, যার প্রধান আনুগত্য সংবিধান ও জাতির প্রতি। তিনি জোর দিয়ে বলেন, বাহিনীকে কোনো প্রকার বিভ্রান্তি বা গুজবে প্রভাবিত করা যাবে না।
তিনি বরেন, আমাদের কাজ দেশের স্বার্থে। ব্যক্তিগত অপপ্রচারের জবাব দেওয়াই সেনাবাহিনীর দায়িত্ব নয়। তবে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে তা নিয়মতান্ত্রিকভাবে যাচাই হবে এবং প্রমাণিত হলে স্বচ্ছভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সেনাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, দিমের ভাবমূর্তি ও বাহিনীর মর্যাদা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। ভ্রান্ত তথ্য বা উদ্দেশ্যমূলক প্রচারণায় কান না দিয়ে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments