সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে সাংবাদিক আমানুল্লাহ কবীরের গ্রামের বাড়িতে তার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সকালে উপজেলার রেখিরপাড়া নিজ বাড়িতে আমানুল্লাহ কবীরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক, মেলান্দহ উপজেলা প্রেসক্লাব ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিসহ গ্রামবাসী।
এরপর সাংবাদিক আমানুল্লাহ কবীর ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সহ-সভাপতি মুখলেছুর রহমান লিখনের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক রাজন্য রুহানির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, শাহজামাল, শেখ ফরিদ, সাকিব আল হাসান নাহিদ, ইমরান মাহমুদ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক আমানুল্লাহ কবীরের বড় ছেলে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাথিল কবীর।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিক আমানুল্লাহ কবীরের জীবনী তুলে ধরেন। এছারা সন্ধ্যায় জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক স্মরণ সভার আয়োজন করছে।
সাংবাদিক আমানুল্লাহ কবীর ডায়াবেটিক ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ১৬ জানুয়ারি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের স্বনামধন্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments