নজরুল ইসলাম তালা সাতক্ষীরা: তালায় ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে এলজিইডি বাস্তবায়নে তিনটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন,সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, আব্দুর রব পলাশ প্রমূখ।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সরুলিয়া ইউপি-সুড়িঘাটা বাজার রোড রাস্তার ঢালাই কাজ ৩২০মিটার এবং খুলনা বাগেরহাট সাতক্ষীরা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ইসলামকাটি ইউনিয়নের পরানপুর-সুজনশাহা বাজার এবং সুজনশাহা বাজার থেকে পরানপুর শশ্মানঘাট অভিমূখে রাস্তা উদ্বোধন করা হয়েছে। তিনটা রাস্তা প্রায় ২ কিলোমিটার কাজে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
তিনি আরোও জানান, এই রাস্তাগুলো উন্নয়ন কাজ শেষ হলে অত্র এলাকার হাজারো মানুষের কষ্ট লাঘবসহ আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে, তাছাড়া এলাকার মানুষের ব্যবসায়িক প্রসারসহ কৃষিজাত পণ্য অতিসহজেই বাজারজাত করতে পারবে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments