উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার এম এ মেজর জলিল সেতুর নিচে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ১০ম শ্রেণির ছাত্র'র মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল বুধবার দুপুর পৌনে ৩ টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মোঃ আজাদ সরদারের ছেলে মোঃ রায়হান সরদার (১৭) ঈদের আগের দিন বাড়িতে আসেন। একই বাড়ির চাচাত ভাই ও বন্ধু বান্ধবসহ ১৫ জন সাথে দুপুরে নদীতে গোসল করতে আসে। সবাই গোসল করে নদী থেকে পাড়ে উঠে কাপড় চেইঞ্জ করতেছিল। রায়হানকে না দেখে সবাই মিলে পানিতে নেমে খুঁজে পেয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। গোসল করতে আসা চাচাত ভাই মো: জুনায়েদ সরদার ও ভাইগ্না মো: রাইসুল ইসলাম নাইম জানান ঈদের আগের দিন ঈদ উপলক্ষে বাড়িতে বেড়াতে আসেন। ওর বাবা-মা ঢাকায় থাকেন এবং ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। তারা বাড়িতে আসে নাই এবং রায়হান ঢাকা একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। আমরা ১৫ জন মিলে নদীতে গোসল করতে আসি। রায়হান সাতার জানত না আমরা সবাই গোসল করার সময় ওর দিকে নজর রেখে ছিলাম। আমরা গোসল শেষ করে পাড়ে উঠে কাপড় পাল্টাতে গিয়ে দেখি ও উঠে নাই। এরপর আমরা সবাই মিলে পানিতে নেমে খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে আসি। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments