পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) তিন থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে।
এছাড়া বদলি করা হয়েছে আরও চার পুলিশ পরিদর্শককে।
শনিবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাতজনের বদলির আদেশে স্বাক্ষর করেন।
বদলির আদেশে দেখা গেছে,নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ ও রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি হোডকোয়ার্টার্সের ও আর হিসেবে বদলি করা হয়েছে।
চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বদলি করে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
রাজপাড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে।
এছাড়া চন্দ্রিমা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদকে।
একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।
পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে পদায়ন করা হয়েছে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে।
আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন,এটা পুলিশের নিয়মিত বদলি। পুরো ইউনিটকে সুন্দরভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধান হিসেবে পুলিশ কমিশনার এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যাকে যেখানে যোগ্য মনে করেন,সেখানে দায়িত্ব দেন। এটা তেমনই বদলি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments