বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল : পর্যটন এলাকা বলে খ্যাত ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের সৌন্দর্য বর্ধনে এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ১২৭টি সোলার লাইট ল্যাম্ব পোস্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল ২০২৫) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় পাঁচ তারকা মানের রিসোর্ট গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড মিউজিয়ামের সামনা থেকে এ কার্যক্রম ও প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নসর মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, টুরিস্ট পুলিশের ওসি কামরুল হাসান চৌধুরী, প্যারাগন রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহিরুল কাইয়ুম, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকা'র প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, নভেম ইকো রিসোর্টের ম্যানেজার খাজা মঈনুদ্দিন চিশতি, মেঘের বাড়ী রিসোর্টের পরিচালক রাজিব আহমেদ ও সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য শহীদুল ইসলাম লিটন প্রমুখ।
প্রশাসন সূত্রে জানা যায়, পর্যটন খাতকে বিকশিত করার লক্ষে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে ইউডিজিপি প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ-রাধানগর ও ফুলছড়া-কালীঘাট সড়কে বসানো হয়েছে ১২৭টি এই সোলার লাইট। এতে ব্যয় হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। সোলার প্রকল্পটি উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নসর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, শ্রীমঙ্গল একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে যেভাবে পর্যটন বান্ধব রিসোর্ট গড়ে ওঠেছে পর্যটকদের আরও আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। কেবল কার ও এমিউজমেন্ট পার্ক স্থাপনের প্রস্তাবনা দিয়ে একটি মাস্টার প্লান মন্ত্রাণালয়ে পাঠানোর নির্দেশনা ইউএনওকে দিয়েছেন বলে তিনি জানান।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। বুধবার (১০ জুন) দুপুরে পবা উপজ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার ...
সব মন্তব্য
No Comments