মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক নুরুল ইসলামের নামে মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টার দিকে উপজেলার গাজীর বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলার কোলা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে বের হয়ে পান্তাডাঙ্গা মাদ্রাসা ঘুরে আবার গাজীর বাজার এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে প্রায় ২ শতাধিক নারী উপস্থিত ছিলেন।
কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আরিফ হোসেন, সাইদুজ্জামান, আব্দুল খালেকসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, গত ১ জুন নাকোবাড়িয়া এলাকায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি একদমই সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে। দল একপক্ষীয় তদন্ত করে নুরুল ইসলামের মতো বর্ষিয়ান নেতাকে সাময়িক বহিষ্কার করেছে। নুরুল ইসলাম এই সংঘর্ষের সাথে কোনরকমই জড়িত নয়। দ্রুত পুনরায় তদন্ত করে বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
প্রসঙ্গত,গত ১ জুন উপজেলার নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়। এ ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন নিহত মহব্বত আলীর ছেলে এনামুল হক। এরপর গত ১২ জুন কালীগঞ্জ উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত ও বিএনপি নেতা নুরুল ইসলাম ও আশরাফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়।
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিবাহবিচ্ছেদ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরে গড়ে প্রতিদিন প্রায় ৯টি করে তালাক বা ডিভোর্স আবেদন জমা পড়ছে। ...
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্রি ...
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
সব মন্তব্য
No Comments