বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে ৭ম দিনে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা৷
বুধবার (২ মার্চ) ৫টা ৩০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয়।
এসময় তারা জানায়, আজ রাত পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলমান থাকবে এবং আগামীকাল সকাল ১০ টা থেকে আল্টিমেটামের সময়সীমা শুরু হবে।
আরও জানান, ৭২ ঘন্টার মধ্যে দাবীসমূহ মেনে না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এর আগে, সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক ও উপাচার্যের উপর অতর্কিত হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবিসহ শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
এরপর দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে ধর্ষণের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা৷
বিকাল ৫ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নিকট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা৷
এছাড়াও বিকাল ৬টায় ধর্ষণ ও সন্ত্রাস বিরোধী নাটক এবং সন্ধ্যা ৭ টায় সন্ত্রাসবিরোধী মশাল মিছিল কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানা গেছে৷
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বুধবার রাতে শহরের নবীনবাগ এলকায় বন্ধুর সাথে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। বিচার চেয়ে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments