মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চলাচল নিরাপদ ও নিশ্চিত করতে
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন।
২০শে এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙ্গা বাসস্টান্ড, বাজার, যানজট নিরসনে একাধিক সড়ক পরিদর্শন করেন।
আসছে ঈদুল ফিতরে কর্মস্থল থেকে ঘরমুখো মানুষজন যাতে নিরাপদে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ পরিবেশে গন্তব্যে পৌঁছতে পারে সেই লক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশ ব্যাপক পরিকল্পনা নিয়েছে।
এ লক্ষ্যে ঈদের আগে পৌর এলাকা সহ সকল বাসটার্মিনাল এবং ভাঙ্গা হাসপাতাল মোড়ে থেকে যাত্রীবাহি বাস ঘুরান বন্ধ করা,সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূইয়া,ভাঙ্গার থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম,ট্রাফিক ইনচার্জ মীর আনোয়ার,সমকাল ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল,প্রতিদিনের কাগজের সহ-সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments