পিরোজপুর অফিস: পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জনের মধ্যে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পিরোজপুর-৩ আসনের দুইজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে পৃথক সময়ে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। যাচাই-বাছাইয়ে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া পিরোজপুর-৩ আসনের জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকায় সেগুলো দাখিল সাপেক্ষে পরবর্তীতে মনোনয়ন বৈধতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং দুইজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments