ডেস্ক রিপোর্ট: চলতি বছর মোনাশ কলেজ ডিপ্লোমা প্রোগ্রামের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ডে উদযাপন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। রাজধানীর গুলশান এভিনিউ’র এসএ টাওয়ারে নিজেদের ক্যাম্পাসে চলতি বছরের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করে বাংলাদেশে মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার প্রতিষ্ঠান ইউসিবি।
‘ওরিয়েন্টেশন ডে প্রোগ্রাম’ এর শুরুতে ইউসিবি’র ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেন এবং প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল তাদের স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। এরপর ক্যাম্পাস লাইফ শোকেস এবং ইউসিবি’র সিনিয়র লেকচারার ও বিজনেস কোঅর্ডিনেটর সুমাইয়া বিনতে কবির এবং অ্যাসিস্টেন্ট প্রফেসর ও স্টেম কোঅর্ডিনেটর ড. সাদিয়া আফরিনের পরিবেশনায় প্রোগ্রাম ওভারভিউ সেশন ছিল। এ আয়োজনকে কার্যকরী ও ফলপ্রসূ করে তোলে ইউসিবি’র অ্যাটেন্ডেন্স পলিসি, অ্যাকাডেমিক কোড অব কন্ডাক্টস, অ্যাকাডেমিক ইন্টিগ্রিটি এন্ড কেসেস এবং ইন্ট্রোডাকশন টু কাউন্সেলিং-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা।
এছাড়াও অনুষ্ঠানে ইউসিবি’র লেকচারার রাজন আহমেদ নিউমেরিক্যাল এন্ড স্টাডি স্কিলসের ওপর একটি সেশন পরিচালনা করেন। ওরিয়েন্টেশন ডে প্রোগ্রামে অংশগ্রহণকারীরা মোনাশ প্রোগ্রামে অধ্যয়নের খুঁটিনাটি বিভিন্ন দিক ও গুরুত্বপূর্ণ নিয়মনীতিসহ প্রয়োজনীয় অ্যাকাডেমিক টুলস, মোনাশ ও ইউসিবি অ্যাকাউন্ট তৈরি ও ব্যবহারের নিয়ম, মুডল’এর সাহায্যে কোর্স ব্যবস্থাপনার মত বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা অর্জন করেন।
ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, ‘ইউসিবি পরিবারে নতুন সদস্যদের স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। এই শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে যাচ্ছে । বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষাসুবিধা দানের লক্ষ্যে আমরা একাগ্রে কাজ করে চলেছি। তরুণ ও মেধাবী ছাত্রছাত্রীরা যেন তাদের স্বপ্নের ক্যারিয়ার গঠনের জন্য সঠিক সুবিধা ও শিক্ষার উন্নত অভিজ্ঞতা লাভ করে, তা নিশ্চিতে আমাদের চেষ্টা অব্যহত থাকবে।’
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
সব মন্তব্য
No Comments