স্টাফ রিপোর্টার: ২৪ মে শনিবার সকালে রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমীরবৃন্দ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যগণ উপস্থিত ছিলেন। অধিবেশনটি সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।
সমাপনী বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, দেশ খুবই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী গত ২২ মে বিকালে দেশের এই সংকট উত্তরণের উপায় খুঁজে বের করার জন্য তাৎক্ষণিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক করে বিস্তারিত আলোচনা করেছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।
তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী দেশের সকল দল অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছে। জামায়াতে ইসলামী সমমনা দলগুলোর সাথে এব্যাপারে পরামর্শ ও মতবিনিময় করেছে। আমি দেশের স্থিতিশীলতা রক্ষায় দল-মত-নির্বিশেষে দেশের সর্বস্তরের জনতাকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি মহান রবের নিকট দোয়া করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, জনগণের আস্থা ফেরাতে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় অতি দ্রুত সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে বিচারকার্য দৃশ্যমান করা প্রয়োজন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে জাতি আবারো গভীর সংকটে পড়বে। তাই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। দেশের সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে দেশ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, এমন কোনো রুটি-রোজগারে জড়িয়ে না পড়ি যাতে আমরা ক্ষতিগ্রস্ত হই। সংগঠনের কাজে সময় দেওয়ার পাশাপাশি পরিবারের প্রতি বিশেষ নজর দিতে হবে। সন্তানদেরকে চক্ষুশীতলকারী হিসেবে গড়ে তুলতে হবে। লেনদেনে সচ্ছতা থাকতে হবে। আমাদের মূল শক্তি হলো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল। আল্লাহর ভয় ও জবাবদিহিতা নিয়ে আমাদের প্রতিটা কাজ আঞ্জাম দিতে হবে।
আজকের এই অধিবেশনে এবং আমাদের পরিকল্পনায় কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা শুধরে দিন এবং তাঁর রহমত ও করুণা দিয়ে আমাদেরকে ঢেকে রাখুন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments