বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বশেমুরবিপ্রবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে ২০২৪ইং উদযাপিত হয়েছে। 'একাউন্টিং ফর গুড গভর্নেন্স'প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবস পালন করা হয। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।
১০ নভেম্বর সকাল দশটায় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সভাপতি ড. মোঃ সোলাইমান হোসেনের নেতৃত্বে উক্ত বিভাগের শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ প্রশাসনিক ভবনের সামনে শেষ হয় এবং এরপর কেক কেটে দিবস উদযাপন করা হয় এবং তাদের নীজ বিভাগে একটি আলোচনা সভার আয়োজন করে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিবিএ অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ঈশিতা রায় এবং এআইএস বিভাগীয় সভাপতি ড. মোঃ সোলাইমান হোসেনে, সহকারী-অধ্যাপক মোঃ ফায়েকুজ্জামান মিয়া,সহকারী-অধ্যাপক সানজিদা আক্তার স্মরণী,সহকারী-অধ্যাপক আশিক-উজ-জামান,সহকারী-অধ্যাপক রবিউল ইসলাম এবং প্রভাষক ড. হাসিনাত রাকিবা প্রমূখ।
আলোচনায়, এআইএস বিভাগের সভাপতি ড. মোঃ সোলাইমান হোসাইন বলেন, "ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে সারা পৃথিবীতে ১০ নভেম্বর উদযাপন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের সাথে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছি।একাউন্টিং সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং একাউন্টিং এর মধ্যে যে একটা জবাবদিহিতা কথা আছে এই কথাটা বর্তমান প্রেক্ষাপটে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে। সেজন্য একাউন্টিং সম্পর্কে জবাবদিহিতা সৃষ্টি করা ও একাউন্টিং এর নীতিগুলো সম্পর্কে মানুষকে জানানো এবং সচেতনতা সৃষ্টি করে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক একাউন্টিং সিস্টেম প্রতিষ্ঠিত করাই মূলত আজকের দিবসের লক্ষ।"
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
সব মন্তব্য
No Comments