দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তা সম্প্রসারনের কাজ বন্ধ করে পালিয়েছে ঠিকাদার। ফলে ওই এলাকার বসবাসরত মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলার হোগোলবাড়িয়া ইউনিয়নের টলটলি পাড়া বাজার থেকে মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বাজার পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা সম্প্রসারন কাজ শুরু হয় গত ১৮ মার্চ। রাস্তাটি সম্প্রসারনের জন্য (আর,সি,আই,পি) প্রকল্পের অধিনে ১৮ কোটি ৯১ লক্ষ ৯৯ টাকা ব্যয়ে উপজেলা এল,জি,ই,ডি দরপত্র আহ্বান করেন। লটারির মাধ্যমে (মিজানুর রহমান এন্ড আতা জে.ভি) ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়ে রাস্তার কাজ শুরু করেন। ২০২৫ সালের ১১ আগষ্ট রাস্তাটির কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজ শুরুর কয়েক মাসের মধ্যে ঠিকাদার পালিয়ে যাওয়ায় রাস্তা চলাচলের অযোগ্য পড়ে। পলে চরম ভোগান্তিতে পড়ে এলকার সাধারণ মানুষ।
ভূক্তভোগী এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটির সত্বাধিকারী আতাউর রহমান আতা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের ভাই ও তিনিও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা হওয়ায় গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর এ কাজের ঠিকাদার কাজ বন্ধ করে তিনিও পালিয়ে যান। রাস্তার কাজ শুরুর করার পর ৫-৬টি কালভার্ট ভেঙ্গে ফেলে ও রাস্তার পাশে বালি ও পাথর ফেলে রাখা হয়, যার ফলে রাস্তাটি আরো সংকোচিত হয়ে পড়ে। এমন অবস্থায় রাস্তায় চলাচলে এলাকার জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী আরো বলেন, তারাগুনিয়া ও মথুরাপুর বাজারে যাওয়ার একমাত্র রাস্তা হওয়ায় প্রতিনিয়ত তাদের চরম দূর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জোয়ার্দার বলেন, নতুন করে কাজের ওয়ার্ক বৃদ্ধি করে ঠিকাদার নিয়োগের চেষ্ঠা চলছে। রাস্তার কাজটি খুব দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি।
রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই বিএনপি নেতাকে গণপিটুনি দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার, ১৬ জু ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম সুমনা ফেরদৌসী (৩৮)। এ ঘটনায় প্রাথমিক জিজ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাদকসেবী ছেলের দাবিকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদ ...
সব মন্তব্য
No Comments