বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২৩ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ “শুদ্ধাচার চর্চা করি, সুশাসন প্রতিষ্ঠা করি, সোনার বাংলা গড়ি” স্লোগানে র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রোববার সকালে বিশ^বিদ্যালয়ের ড. এম. এ. রশিদ প্রশাসনিক ভবনের সমানের থেকে শুরু হয় সচেতনতামূলক শুদ্ধাচার বিষয়ক এই র্যালি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি বিশ^বিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিশ^বিদ্যালয়ের কার্যক্রমে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শুদ্ধাচার, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করণে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য মহোদয়।
র্যালিতে ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, কম্পট্রোলার (ভারপ্রাপ্ত), ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, অফিস, ইনস্টিটিউট ও সেন্টারর প্রধানগণসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments