আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে র্জজিয়া অঙ্গরাজ্যের প্লেইন্সে নিজ বাড়িতে মারা যান তিনি। তার ফাউন্ডেশন কার্টার সেন্টার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে বিবিসি জানিয়েছেন।
মৃত্যূকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। মাত্র কয়েক মাস আগে কার্টা পরিবার সাবেক প্রেসিডেন্টের ১০০তম জন্মদিন উদযাপন করেছিল।
তিনি তার যকৃত এবং মস্তিস্কের সমস্যায় ভূগছিলেন। বাড়িতেই কেয়ারে ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কার্টারকে 'নীতি, বিশ্বাস এবং নম্রতার একজন মানুষ হিসাবে বর্ণনা করেছেন।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, অন্যদের সেবা করার জন্য কার্টা বেঁচে ছিলেন।
কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৯ তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। এবং মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম প্রেসিডেন্ট ছিলেন।
জিমি কার্টার ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
৪ সন্তান ও ১১ নাতি-নাতনি রেখে যান তিনি। তাঁর স্ত্রী রোসালিন ২০২৩ সালের নভেম্বরে মারা যান।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments