ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স শহীদ নূর হোসেন ও শহীদ আমিনুল হুদা টিটো দিবস উপলক্ষে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, যে স্বপ্ন নিয়ে নূর হোসেন, সৈয়দ আমিনুল হুদা টিটোসহ অসংখ্য মানুষ স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন, সেই স্বপ্ন পূরণ দূরে থাক, দেশ এখন সেই স্বপ্নের বিপরীত দিক দিয়ে চলছে। দেশে এখন গণতন্ত্রহীনতা চলছে।
নেতৃবৃন্দ আরো বলেন, গণআন্দোলনের ভেতর দিয়ে অর্জিত ন্যূনতম ভোটের অধিকারও কেড়ে নেয়া হয়েছে। নৈশকালীন ভোটের প্রহসনের মধ্যদিয়ে বর্তমান সরকার ক্ষমতায় টিকে আছে। গণতন্ত্রহীন উন্নয়নের নামে দেশে কর্তৃত্ববাদ, রাষ্ট্রীয় সন্ত্রাস, লুটপাট, গোষ্ঠীতন্ত্র কায়েম হয়েছে। দুঃশাসন দেশবাসীর উপর জগদ্দল পাথরের মত চেপে বসেছে।
নেতৃবৃন্দ শহীদ নূর হোসেন-টিটোদের স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাতে বাম গণতান্ত্রিক শক্তিসমূহের নেতৃত্বে জনগণের বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহŸান জানান।
শহীদ নূর হোসেন-টিটো দিবসে সিবিবি’র কেন্দ্রীয় কর্মসূচি
আগামীকাল ১০ নভেম্বর সকাল ৮টায় রাজধানীর শহীদ নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্ট) এবং পরে মুক্তিভবনের সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে সিপিবি’র পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments