মোংলা থেকে মো. নূর আলমঃ সুন্দরবন ও উপকূল সুরক্ষা এবং টেকসই উন্নয়নের স্বার্থে জলবায়ু সহিষ্ণু পরিবেশবান্ধব-জনবান্ধব বাজেট প্রণয়নের দাবীতে মোংলার কানাইনগরে পশুর নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে ৪ জুন শনিবার সকালে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
শনিবার সকাল ১০টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন বাপা নেতা আব্দুর রশিদ হাওলাদার, নাজমুল হক, কমলা সরকার, শেখ রাসেল, নদীকর্মী হাসিব সরদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল প্রমূখ। এসময় বক্তারা বলেন সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় বিকল্প জীবিকায়ন ও সচেতনতা সৃষ্টিতে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। উপকূজুড়ে তীব্র সুপেয় পানির সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি, রোগ-ব্যাধি, নদী ভাঙ্গন এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের মাত্রা বেড়েছে। তাই উপকূলের সংকট মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্ধসহ উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। বক্তারা পরিবেশ সুরক্ষায় জীবাশ্ম জালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জালানিখাতে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবীর পাশপাশি সারাদেশে নদ-নদী-খাল-বিল-জলাশয়-বন-জঙ্গল-পাহাড়-পর্বত রক্ষায় পরিবেশবান্ধব এবং জনবান্ধব বাজেট প্রণয়নের দাবী জানান।
স্টাফ রিপোর্টার: ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদী শুক্রবার ঢাকায় আসছেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে ঢাকা ...
স্টাফ রিপোর্টার: সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে জাতীয় সংসদে 'বাজেট হেল্পডেস্ক-২০২৬' এর উদ্বোধন করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বুধবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
সব মন্তব্য
No Comments