বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী ৮ম ক্রিস্টালোগ্রাফিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার সন্ধ্যায় পদার্থবিজ্ঞান বিভাগের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের উদ্বোধন করেন।
বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা এবং বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সম্মেলনের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, যে দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণাকে যত বেশি গুরুত্ব দেয়া হয়েছে সে দেশ সকল বিষয়ে তত বেশি সমৃদ্ধ হয়েছে। দেশের উন্নয়নে মৌলিক গবেষণার পাশাপাশি এর প্রায়োগিক দিক তুলে ধরার উপর তিনি গুরুত্বারোপ করেন। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করে শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
সম্মেলনে ৩৪টি পোস্টার এবং ৩৩টি প্রবন্ধ উপস্থাপিত হয়। এতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments