মো মোস্তাফিজুর রহমান , বশেমুরবিপ্রবি: সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরবেন নাকি ফিরবেন না। সরকার যদি এই সপ্তাহে আমাদের দাবিগুলো গুরুত্ব দিয়ে দেখেন তাহলে হয়তো আমরা আগামী সপ্তাহ থেকে শ্রেণীকক্ষে ফিরে যাব। আর যদি সরকার গুরুত্ব না দেন তাহলে আমাদের সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকবে। সাংবাদিকদের এক জবাবে প্রশ্নের এমনটাই দাবি করেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. মো. বশির উদ্দীন।
রবিবার(১৪জুলাই) সর্বাত্মক কর্মবিরতির দশম দিন পালন করেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মবিরতি শেষে দৈনিক যুগবার্তার সাথে কথা বলেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. মো. বশির উদ্দীন।
শিক্ষকদের কর্মবিরতি আর কতদিন নাগাদ চলতে পারে? এমন প্রশ্নের উত্তরে দৈনিক যুগবার্তাকে তিনি বলেন, সরকার পক্ষের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আলোচনা করেছে। তাদের কাছে তিন দফা দাবি পেশ করা হয়েছে। কিন্তু দাবির বিষয়ে আশানুরূপ কোন ফলাফল পাওয়া যায়নি। সেজন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন থেকে সর্বাত্মক কর্মবিরতি চলমান রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার যদি আমাদের তিন দফা দাবি মেনে নেয় তাহলে আমরা শ্রেণী কক্ষে ফিরে যাব। এর আগে শ্রেণী কক্ষে ফিরে যাওয়া সম্ভব না। হয়তো এই সপ্তাহে দাবি মেনে নিলে পরের সপ্তাহে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি। অথবা দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য পূর্বের সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকবে।
ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়ের গত বৃহস্পতিবার (১১ জুলাই) ইউজিসি সচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের শিক্ষার্থীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে এই আদালত আশা করে। এবিষয়ে প্রশ্ন করলে বশির বলেন, ওনারা বললেইতো আর হবেনা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি অনুযায়ী আসলে শ্রেণী কক্ষে ফিরে যাওয়ার মত পরিবেশ এখনো তৈরি হয়নি।
উল্লেখ্য, গত ১জুলাই থেকে তিন দফা দাবি নিয়ে সর্বাত্মক কর্মবিরতিতে নেমেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তিন দফা দাবি পূরন না হওয়া পর্যন্ত শিক্ষকরা শ্রেণী কক্ষে ফিরবেনা। এমনটাই দাবি করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এই দাবির সাথে একাত্মতা পোষণ করে সর্বাত্মা কর্মবিরতিতে নেমেছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments