মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: দেশের ২২ তম রাষ্ট্রপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) আচার্য মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।
এ সময় উপাচার্য বলেন,নতুন রাষ্ট্রপতি একাধারে আইনজীবী,সাংবাদিক,বিচারক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমরা বিশ্বাস করি তার কর্মঅভিজ্ঞতা ও নেতৃত্বগুণে দেশের ক্রমবর্ধমান উন্নয়নযাত্রা আরও ত্বরান্বিত হবে ।
সর্বোচ্চ ব্যক্তি হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক চলমান উন্নয়ন কার্যক্রমে এবং বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অনবদ্য প্রত্যয়ে নতুন রাষ্ট্র্রপতির দিকনির্দেশনায় আগামীতে বাংলাদেশ আরও সফলতা অর্জন করবে।
তিনি আরও বলেন,নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ সাহাবুদ্দিন এঁর বিচক্ষণ দিক নির্দেশনায় দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেডিকেল উচ্চশিক্ষা,গবেষণা আরো উন্নতি ও প্রসার লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রামেবির উপাচার্য।
এছাড়াও তিনি নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর দীর্ঘায়ু,সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য,সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতি পদে শপথ পাঠ করেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments