ডেস্ক রিপোর্ট: বাস-লঞ্চে ভাড়া বাড়ানোর পর এবার ফেরি পারাপারে ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)| প্রতি রুটেই বাসের প্রতি ট্রিপেই খরচ বাড়বে সাড়ে ৪০০ টাকা| ২৫ টাকার পরিবর্তে যাত্রীপ্রতি ভাড়ার প্রস্তাব করা হয়েছে ৩২টাকা| প্রস্তাব চূড়ান্ত, ফলে যাত্রী (লুজ) প্রতি ভাড়া বাড়বে ৭ টাকা| পরিবহনবাহী যাত্রীদের ভাড়া কত বাড়বে তা এখনো চূড়ান্ত করা হয়নি|
সম্প্রতি সংস্থাটির পরিচালনা পর্ষদ গাড়ি প্রতি ২৫ শতাংশ ভাড়া বাড়ানো সংক্রান্ত প্রস্তাবটি নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠিয়েছে| ফেরির প্রস্তাবিত নতুন ভাড়া কার্যকর হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সারা দেশের যাত্রী ও পণ্য পরিবহন ব্যয় আরো বেড়ে যাবে|
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী বলেন, লোকসান কমাতে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে| কেননা বিআইডব্লিউটিসি নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়| নতুন ভাড়া নির্ধারণ না হলে সংস্থাটি চলতে পারবে না| যদিও বর্তমানে সংস্থাটি লোকসানে নেই| গত ৮ নভেম্বর থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া ২৭ শতাংশ বেড়েছে| লঞ্চের ভাড়া বেড়েছে ৩৫ শতাংশ| এই পরিস্থিতিতে ফেরিতে গাড়ি-যাত্রী পারাপারে ২৫ এবং ২০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত| ফলে যাত্রীদের জন্য দুঃসহ হয়ে উঠবে| কেননা ফেরিতে গাড়ি পারাপারের ভাড়া বাড়ানো হলে সেটিও সরাসরি যাত্রীদের ঘাড়ে চাপবে| একইভাবে পণ্য পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে| এর মাশুল গুনতে হবে সাধারণ মানুষদের| পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাট-ভেদুরিয়া-এই ছয়টি রুটে সংস্থাটির ফেরি চলাচল করে| এসব রুটের ফেরিতে বাস পারাপারে বিআইডব্লিউটিসির নির্ধারিত হারে ভাড়া নেওয়া হয়| এর সঙ্গে বাড়তি যুক্ত হয় বাসের আরোহীদের ভাড়াও| বাসের আসন হিসাবে জনপ্রতি ১০ টাকা বা তার বেশি হারে ভাড়া নেয় বিআইডব্লিউটিসি|
পরিবহনবাহী যাত্রীর বাইরে যাত্রী (লুজ) প্রতি ভাড়া নেওয়া হয় ২৫ টাকা করে| নতুন প্রস্তাব অনুযায়ী লুজ যাত্রীপ্রতি ভাড়া ধরা হয়েছে ৩২ টাকা| অতিরিক্ত ৭ টাকা গুনতে হবে তাদের| গত ১৫ নভেম্বর নথির মাধ্যমে নতুন ভাড়ার প্রস্তাব অনুমোদন দেয় বিআইডব্লিউটিসির পরিচালনা পর্ষদ| প্রস্তাবিত ভাড়া আদায়ের চূড়ান্ত অনুমোদনের জন্য গত ১ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় সংস্থাটি|
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (প্রশাসন) জেসমিন আরা বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ডিজেলের দাম শতকরা ২৪ শতাংশ বেড়েছে| এ কারণে যাত্রীবাহী নৌযান ও ফেরির তেল ক্রয় খাতের ব্যয় অস্বাভাবিক বেড়েছে| এছাড়া নৌযানের মেরামত ও রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ ক্রয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ অন্যান্য খাতের ব্যয় ক্রমান্বয়ে বেড়েছে| ব্যয় সমন্বয়ের জন্য ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যতদিন টিকে থ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরের সিলেবাস সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকে ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইটে তাঁরা সৌদি পৌঁছান। সোমবার ১১ মে দিবাগত রাত ২টা ৫৯ মিনি ...
সব মন্তব্য
No Comments