জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্রুত পরিক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে প্রতিদিনের ন্যায় আজও রাখা হয়েছে শহিদ ওয়াসিম বাইক সার্ভিস।
বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টা থেকে এ কর্মসূচি পালন করছেন তারা। ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের সময়মত পরিক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য শহিদ ওয়াসিম বাইক সার্ভিস অব্যাহত রেখেছি। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় এক বোনের মৃত্যু হলে বিশ্ববিদ্যালয়ে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়। এতবড় ক্যাম্পাসে চলাচলের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্যাডেল রিকশা নেই। এমতাবস্থায় আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে এটি চালু করেছি। শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমরা ছাত্রদল পরিবার গর্বিত। এভাবেই জনহিতকর কার্যক্রম চালিয়ে যেতে চাই।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments