নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত ঘরোয়া ফুটবল লীগ টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে নাগরপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে যদুনাথ ময়দানে (হাসপাতাল মাঠ) বাংলাদেশ নজরুল সেনা নাগরপুর শাখা আয়োজিত এই ফুটবল লীগ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে নাগরপুর প্রেসক্লাব ও ফ্রেন্ডস ক্লাব দুটি দল। এতে ২-২ গোল সমতায় উভয় দল ১ পয়েন্ট নিয়ে জাঁকজমকপূর্ণ এই খেলার শেষ হয়।
নাগরপুর প্রেসক্লাব সিনিয়র সদস্য আব্দুল্লাহ খিজির বলেন, আমাদের নাগরপুর প্রেসক্লাব প্রধান উপদেষ্টা আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়ের পরামর্শে এই ঘরোয়া লীগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমরা অনেক আনন্দিত। আজকের এই খেলা ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। ইনশা'আল্লাহ আমরা নাগরপুর প্রেসক্লাব চ্যাম্পিয়ন হবো।
এদিকে, নাগরপুর প্রেসক্লাব সদস্য ও ফুটবল দলের চেয়ারম্যান ইউসুফ হোসেন লেনিন জানায়, খেলাধুলার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই নাগরপুর প্রেসক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আমরা আজকের খেলাটি ব্যাপক উপভোগ করেছি। সামনে চূড়ান্ত বিজয় আমাদেরই হবে।
বাংলাদেশ নজরুল সেনা নাগরপুর শাখা সাধারণ সম্পাদক খ.আ.ই.ম কামরুল হুদা রওশন এর উদ্বোধনে উক্ত খেলায় উপস্থিত ছিলেন, নাগরপুর নজরুল সেনা ক্রীড়া সম্পাদক উত্তম কুমার বাকালী, টুর্নামেন্ট পরিচালনা কমিটি'র সদস্য, হামিদুর রহমান খান (মামুন), আবির হোসেন, আরিফ হোসেন, সাদিকুর রহমান খান বিপ্লব, মো. আসলাম, মোবারক হোসেন, আয়নাল হোসেন, মো. সজিব, বিক্রম ঘোষ, মো. মতিন মিয়া, তুষার আহমেদ স্মরণ, নাগরপুর প্রেসক্লাব সদস্য খালেদ মাহমুদ সুজন সহ স্থানীয় এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকবৃন্দ।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments