বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ " দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা " এই প্রতিপাদ্যকে সামনে রেখে- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৫মে রবিবার সকাল ১১টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল ডিগ্রি কলেজ অধ্যক্ষ জাকির হোসেন, প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি বিরোধী কমিটির সহ সভাপতি আবুসাহনসা ইকবাল, দুর্নীতি বিরোধী কমিটির সম্পাদক প্রশান্ত বসাক, অধ্যাপক ইসমাইল হোসেন, কমিটির সদস্য সাবেক প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ রায়, কমিটির সদস্য জোতিষ চন্দ্র রায়, বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আলমগীর হোসেন।
বির্তকের বিষয় ছিল - "রাজনৈতিক সদ ইচ্ছাই পারে দুর্নীতি সহনীয় পর্যায়ে রাখতে "।
বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন। এতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আলিম উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয়, কেন্দ্রীয় হাই স্কুল । বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্প্রিয়ন হন কেন্দ্রীয় হাই স্কুল, রানার আপ রাণীশংকৈল সরকারি উচ্চ বিদ্যালয়।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments