ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আগামীকাল ১ অক্টোবর শনিবার সন্ধ্যায় ঢাকা সহ দেশের সকল জেলা-উপজেলায় একই সময় একযোগে মশাল মিছিল করে দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তীর এক বছরব্যাপী কর্মসূচি শুরু করবে।
জাসদ ঢাকা মহানগর কমিটি আগামীকাল ১ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং সমাবেশ শেষে নগরীর রাজপথে মশাল মিছিল করবে। এ সমাবেশ ও মশাল মিছিলে দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আনুষ্ঠানকিভাবে আত্মপ্রকাশ করে। আগামী ৩১ অক্টোবর দলটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী। দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সূবর্ণজয়ন্তী মহাসমারোহে উদযাপনের জন্য ঢাকাসহ জেলা-উপজেলায় এক বছর ধরে জনসভা, আলোচনাসভা, পথসভা, সমাবেশ, মশাল মিছিল, মিছিল, পুনর্মিলনী ও সংষ্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এক বিবৃতিতে দলের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী-দরদী এবং সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা একইসাথে দলের শহীদ নেতা-কর্মী, প্রয়াত নেতা-কর্মী এবং প্রতিষ্ঠাতা নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments