স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ ঢাকাস্থ পীরগঞ্জ (রংপুর) সমিতি কতৃক আসাদগেটস্থ ফ্যামিলি ওয়ার্ল্ডের গ্র্যান্ড হলে আয়োজিত “ইফতার মাহফিল-২০২২” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় তিনি সকলকে পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষ-১৪২৯ এর শুভেচ্ছা জানান।
পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার এস এম গোলাম মোস্তফা এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সমিতির প্রাক্তন সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন। এরপূর্বে সমিতির সভাপতি স্পীকারকে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তই কোভিড পরিস্থিতিতেও দেশের অর্থনীতিকে গতিশীল রেখেছে। দেশের সকল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডের অব্যাহত ধারার সাথে কোভিডের বিরুপ পরিস্থিতি মোকাবেলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রনোদনারও ব্যবস্থা করেছেন তিনি।
স্পীকার বলেন, পীরগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক সুনজরে রয়েছে। তাই এ জনপদের জীবনমানের উন্নয়নসহ সকল ধরণের কল্যাণমূলক কর্মকান্ড প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে পূরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে অনুষ্ঠানটিতে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আহাদ আলী।
অনুষ্ঠানে পীরগঞ্জ (রংপুর) সমিতির সকল পর্যায়ের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments