ডেস্ক রিপোর্ট: সরকারের ব্যর্থতায় দেশে অর্থনৈতিক সংকট যখন ক্রমশই ঘনীভূত হয়ে উঠছে, রিজার্ভের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বাড়ছে, সরকারের নজরদারীর অভাবে এবং তাদের সুবিধাভোগী সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য যখন অকারণেই আকাশচুম্বী, তখন জনগণ এবং শিক্ষাথীদের জন্য কল্যাণমূলক নীতি গ্রহণের বদলে ভোগ্য পণ্যের পর এবার দাম বেড়েছে শিক্ষা উপকরণের। আর কিছুদিন পর শুরু হবে নতুন শিক্ষা বছর। এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে নিউজ প্রিন্টসহ সাদা কাগজের দাম, খাতা, কলম, রাবার, পেন্সিল, জ্যামিতি বক্স, সাধারণ ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, জিপার ফাইল, স্কুল ব্যাগসহ প্রতিটি শিক্ষা সামগ্রীর দাম বাড়িয়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। অবশ্য একটি জনবিচ্ছিন্ন, মধ্যরাতের ভোট ডাকাতির সরকারের জন্য এটি হয়তো অস্বাভাবিক কিছু নয়। তাই গণবিরোধী এসব সিদ্ধান্তকে প্রতিরোধ করা এবং রুখে দেয়া সচেতন জনগণ এবং শিক্ষার্থীদের আবশ্যিক দায়িত্ব।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এধরনের হঠকারী ও গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ এক বিবৃতিতে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের আহবান জানিয়েছেন। অন্যথায় জনগণের ম্যান্ডেটহীন এই গণবিরোধী সরকারকে শিক্ষার্থীদের সাথে নিয়ে এর দাঁত ভাঙ্গা জবাব দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
সব মন্তব্য
No Comments